Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকারস্বাস্থ্য

দ্বিতীয় দিনের মতো স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে, ১২ বছর ঊর্ধ্ব স্কুল শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন দেয়া হয়েছে। আজ কিছুটা ভীড় বেড়েছে টিকা নিতে আগ্রহীদের। তবে পরীক্ষার আগে দ্বিতীয় ডোজ নিয়েও শঙ্কায় শিক্ষার্থীরা। টিকাদান কার্যক্রমের ব্যবস্থাপনা নিয়ে অভিভাবকরা সন্তোষ জানালেও, বিভিন্ন এলাকাভিত্তিক আরো বেশি সংখ্যক কেন্দ্র থাকলে সুবিধা হতো বলে মনে করেন তারা।

রাজধানীতে দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের। সকালে, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে টিকা গ্রহণ করে আশ-পাশের বিভিন্ন এলাকার স্কুল থেকে আসা শিক্ষার্থীরা।

টিকাদানের ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করলেও, পরীক্ষার আগে দ্বিতীয় ডোজ নিয়ে দুশ্চিন্তায় অনেকে।এদিকে দুরদূরান্ত থেকে টিকাকেন্দ্র আসা অভিভাবকরা বলছেন, এলাকাভিত্তিক আরো অধিক সংখ্যক স্কুলে শিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যবস্থা করা হলে ঝঁক্কি কম হতো।

রাজধানীর ৮টি টিকাকেন্দ্রে প্রতিদিন ৫ হাজার শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন দেয়া হচ্ছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button