Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলা

কুমিল্লায় কৃষকের আয় বাড়িয়েছে বিনা ১৬ ও ১৭

কুমিল্লায় কৃষকের আয় বাড়িয়েছে বিনা ধান ১৬ ও ১৭। মাত্র একশত পাঁচ দিনে ফলন পেয়ে, হাসি ফুটেছে কৃষকের মুখে। কম সময়ে পাওয়া এ জাতের ধানের ফলন ও অন্যান্য জাতের ধানের মতই। কৃষি অধিদপ্তর জানায়,এই ফসল আবাদ করলে, কৃষকের পাশাপাশি জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। আর চাষীরা করতে পারবে বছরে ৪বার ফসলেউৎপাদন।

বাংলাদেশ পরোমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউট বিনার উদ্ভাবন, বিনা ১৬ ও ১৭ জাতের ধান ব্যাপক সাড়া ফেলেছে, কুমিল্লার কৃষকদের মাঝে। উচ্চ ফলনশীল এ ধান উদ্ভাবন কোরে, মাঠ পোর্যায়ে কাজ করছেন বিজ্ঞানীরা। বিনা ধান ১৬ এর জীবনকাল মাত্র ৯৫ থেকে ১০০ দিন। আর বিনা ১৭ এর জীবনকাল ১১৫ থেকে ১১৭ দিন। গড় ফলন প্রতি হেক্টরে সাড়ে ৬ টন, অথবা প্রতি বিঘায় ২৭ মণ।

একজন কৃষক যেন বছরজুড়ে ফলন পায় সে লক্ষ্যে, এই জাতটির উদ্ভাবন করা হয়েছে। এই ধানের ফলন পেয়ে খুশি কৃষকরা। আগামীতেও এই ফসলই চাষ করবে বলে জানায় তারা।

বিনা কর্মকর্তা জানায়,এ ধান চাষে কৃষকের পাশাপাশি জাতীয় আয় বাড়বে।কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক জানায়,ইতোমধ্যে কৃষকরা এ ধান চাষে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের সকল ধরনের সহযোগীতা করা হচ্ছে।

বিনা ১৬ ও ১৭ উদ্ভাবনের মাধ্যমে, দেশের কৃষিতে ব্যাপক পরিবর্তন আসবে বলে মোনে করছেন, সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button