Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষাসরকার

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

সরকারি কর্মকমিশন- পিএসসির আওতায় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ।

আজ সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এই পদগুলোর জন্য এবার আবেদন জমা পড়ে ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। ১ হাজার ৮১৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে। গুরুত্বপূর্ণ এ পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করার লক্ষ্যে ১৭৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় সরকার।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button