Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশউন্নয়নবিশ্ববাংলামানবসম্পদ

বিএমইটির ট্রেনিং করলেই বিদেশ যেতে টাকা দেবে সরকার

দেশের রেমিটেন্স প্রবাহ আরো বাড়াতে এবার দক্ষ জনশক্তি রপ্তানীর উদ্যোগ নিয়েছে সরকার।  এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন কেন্দ্রে আই এম টি ও টিটিসির আওতায় আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ দিচ্ছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি।  প্রশিক্ষণের পর জামানত ছাড়াই ঋণের ব্যবস্থাসহ বিভিন্ন দেশে কাজের সুযোগ করে দেয়া হবে বলে জানিয়েছেন বিএমইটি মহাপরিচালক মো. শহিদুল আলম।

বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি বিশ লাখের মত প্রবাসীর বসবাস। সবচেয়ে বেশি অভিবাসী পাঠানো দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। তবে রেমিট্যান্স আহরণের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান নবম।

বেশি শ্রমিক পাঠিয়েও রেমিট্যান্সের দিক দিয়ে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ।  যার অন্যতম কারন অদক্ষ শ্রমিক।

এমন বাস্তবতায় দক্ষ জনশক্তি তৈরীতে এবার জোরেশোরেই উদ্যোগ নিয়েছে সরকার। দেশের বিভিন্ন কেন্দ্রে আই এম টি ও টিটিসির আওতায় প্রশিক্ষণ দিচ্ছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি।

প্রবাস ফেরত প্রশিক্ষিত কর্মীদেরকেও ঋণের আওতায় আনার কথা বললেন বিএমইটি মহাপরিচালক।দক্ষ শ্রমিক বিদেশে পাঠালে বাড়বে রেমিট্যান্স প্রবাহ।   একই সাথে ভাবমূর্তিও উজ্জল হবে দক্ষ কর্মী রপ্তানীকারক দেশ হিসেবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button