Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেটবাংলাদেশ

সুপার টুয়েলভে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড

টি-টোয়েন্টি সুপার টুয়েলভে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানেই  আউট হন দুই ওপেনার লিটন দাস আর নাঈম শেখ।  মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ জুটি গড়ে দলীয় ৩৭ রান পান। ৭৩ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে বাংলাদেশ। নুরুল হাসান ও মেহেদি হাসান মিলে টাইগারদের রান এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মেহেদি  ১১ রান আর নাসুম ১৯ রান করে থামেন। পরে নুরুল হাসান সোহান করেন ১৬ রান। নির্ধারিত ২০ ওভারে ১২৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের দেওয়া ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনার জস বাটলার এবং জেসন রয়। দু‌’জন মিলে গড়েন ৩৯ রানের জুটি। এরপর দাওয়িদ মালান জেসন রয়ের সঙ্গে জুটি দ্রুত রান তুলতে থাকেন  জেসন রয় ৬১ ও মালান করেন ২৮ রান। ইংলিশ বোলারদের হয়ে মঈন আলী নেন ২টি উইকেট। টাইমাল মিলস ৩টি এবং লিভিংস্টোন নেন ২টি উইকেট।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button