Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশবিজ্ঞান ও প্রযুক্তিসরকার

এ বছরেই পরীক্ষামূলকভাবে ফাইভ জি চালু হবে: মোস্তফা জব্বার

পৃথিবীতে এখন পঞ্চম প্রজন্মের প্রযুক্তি। চলতি বছরেই পরীক্ষামূলকভাবে দেশে ফাইভ জি চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ।

আজ বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আপনারা জেনে খুশি হবেন ২০২১ সালের মধ্যে ফাইভ জি পরীক্ষামূলকভাবে চালু করব। ২০২২ সালে আমরা এর সম্প্রসারণ করব। আমরা আশা করব ২০২২ সাল থেকেই আমাদের সব অপারেটর ফাইভ জি প্রযুক্তি বিকাশ ঘটাতে সক্ষম হবে।

বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button