Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদ

বাণিজ্যিকভাবে উচ্চ ফলনশীল ওলকচু চাষ হচ্ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়

কিশোরগঞ্জের পাকুন্দীয়ায় কৃষিতে নতুন করে যুক্ত হয়েছে ওলকচুর আবাদ।প্রথমবারের মতো উচ্চ ফলনশীল এ সবজি বাণিজ্যিকভাবে চাষ করছেন কৃষকরা।এ সবজি থেকে দ্বিগুণ মুনাফার স্বপ্ন দেখছেন তারা।পাকুন্দিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায়, নতুন এ সবজি চাষে ১৪ জন কৃষককে নির্বাচিত করা হয়।পরে তাদের ওল জাতের কচুর প্রদর্শনী হিসেবে বীজ,সার,পরিচর্য়ার জন্য খরচও দেয়া হয়।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ব্লকে,প্রথমবারের মত প্রায় তিন একর উঁচু জায়গায় ওলকচুর চাষ করেছেন, এ অঞ্চলের প্রান্তিক চাষীরা।নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে,সারি সারি সবুজ ওলগাছ।মাদ্রাজি জাতের ওলকচুর বীজ ঝিনাইদহ থেকে নিয়ে আসা হয়।পরে এসব বীজ মাঘ-আশ্বিণ মাসে রোপন করা হয়

আবহাওয়া ও ভালো পরিচর্যায় এক একর জমিতে ৭ থেকে ১৫ কেজি ওজনের ১৫০-২০০ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়।বাজারে প্রতি কেজি ওল কচুর দাম ৪০-৫০ টাকা।খরচ বাদে বছরে প্রায় লাখ টাকা মুনাফার স্বপ্ন দেখছেন প্রান্তিক চাষীরা।

বর্তমানে বাজারে দাম ও চাহিদা ভাল থাকায়, বাণিজ্যিকভাবে ওলচাষে কৃষকদের উৎসাহিত ও উদ্বুদ্ধকরণে, নানভাবে পরামর্শ দেয়া হচ্ছে।কন্দাল ফসল হিসেবে ওলকচুর চাষ, কিশোরগঞ্জে কৃষিতে নতুন সম্ভবনাময় ফসল।

মাদ্রাজি জাতের ওলকচু চাষে বেশি পরিচর্যা করতে হয়না।আর কম খরচে লাভও বেশি।পতিত জমি ব্যবহার করার উত্তম ফসল এই ওলকচু।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/ এস

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button