Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদ

গাজীপুরের কালীগঞ্জের বির্তুল, ধনুন ও বাগদী দোলনার গ্রাম হিসেবে পরিচিত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বির্তুল,ধনুন ও বাগদী গ্রামের নারীদের তৈরি দোলনা, এ গ্রামগুলোকে পরিচিত করে তুলেছে দোলনার গ্রাম হিসেবে। এখানকার তৈরি দোলনা, দেশের অভিজাত শ্রেণীর ঘরে এবং নামীদামি মার্কেটগুলোতেও শোভা পাচ্ছে। অপরূপ বুনন কৌশল আর বাহারি কারুকাজে কোনো কোনো উদ্যোক্তা বিদেশেও পাঠাচ্ছেন এই দোলনা। তবে সরকারী-পৃষ্ঠপোষকতা পেলে,এই শিল্পের আরও প্রসার হবে বলে জানায় উদ্যোক্তারা।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগুরী ইউনিয়নের নিভৃত গ্রাম বির্তুল,ধনুন ও বাগদী। এসব গ্রামগুলোকে, এখন দোলনার গ্রাম বলা হয়ে থাকে। পুরুষদের সহযোগীতায়, দোলনা তৈরির কাজ মূলতঃ নারীরাই করে থাকেন। গ্রামগুলো ঘুরে দেখা যায়,একনিষ্ঠভাবে নারীদের দোলনা তৈরির দৃশ্য।চাক দোলনা,চেয়ার দোলনাসহ, নানা নামে ও আকৃতির দোলনা বানায়,এখানকার কারিগররা।

সুতা,রং,বাঁশ এবং এই শিল্প সংশ্লিষ্ট পণ্যের দাম বেড়ে যাওয়ায়,  দোলনা তৈরিতে আগের মতো লাভবান হতে পারছেন না কারীগররা। ভক্সপপ-দোলনার কারিগর ও ক্রেতা। দোলনার সাফল্য ও সম্ভাবনার কারণে, অনেকে এই শিল্পের দিকে ঝুঁকছেন। তাই স্থানীয়ভাবে সমিতি গঠন,ক্ষুদ্র ঋণ এবং বাজার সৃষ্টির আশ্বাস দিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা।

কারিগরদের জন্য সরকারী প্রণোদনা ও সহজ শর্তে ঋণের মাধ্যমে, এ শিল্পকে বাঁচিয়ে রাখতে, সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা এগিয়ে আসবেন, এমন প্রত্যাশা সবার।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button