Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅন্যান্য

সুদানে সেনা অভ্যুত্থান, জরুরী অবস্থা জারি

সুদানের সামরিক বাহিনীর একটি দল প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদুকের বাসভবন দখল করে তাঁকে গৃহবন্দি করেছে। আজ সোমবার সুদানের প্রধানমন্ত্রীর উপদেষ্টার বাড়িতে ঢুকে তাঁকে আটক করেছে।

এ ছাড়া আল হাদাথ টিভি নাম প্রকাশ না করা সূত্রের বরাতে জানিয়েছে, সুদানি সশস্ত্র বাহিনীর হাতে আটক হয়েছেন দেশটির চার জন মন্ত্রীসহ ক্ষমতাসীন কাউন্সিলের একজন বেসামরিক সদস্য।

বার্তা সংস্থা রয়টার্স আজ সোমবার এ খবর জানিয়েছে। তবে, আল হাদাথ টিভি’র তথ্য তাৎক্ষণিক স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button