Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

ব্যাট হাতে সাবধানী শুরু আইরিশদের

বিশ্বকাপের সুপার টুয়েলভে যেতে জয় ছাড়া বিকল্প নেই। এমন বাচা মরার ম্যাচে ব্যাট হাতে সাবধানী শুরু করেছে আয়ারল্যান্ড। দুই ওপেনার পল স্টার্লিং ও কেবিন ও’ব্রায়েন মিলে আইরিশদের ভালো শুরু এনে দিয়েছেন। দুই ওপেনারের ব্যাটে চড়ে এগিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের শেষ দিনে আজ শুক্রবার নামিবিয়ার মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড। শারজাহতে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিং করছে আইরিশরা।

বাছাই পর্বে গ্রুপ ‘এ’ তে খেলছে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে টানা দুই জয়ে সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এবার দ্বিতীয় দল হিসেবে নামিবিয়া ও আয়ারল্যান্ড থেকে যাবে একটি দল। এই গ্রুপে একটি জয়ের দেখাও পায়নি নেদারল্যান্ডস।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button