Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

হেসে খেলে সুপার টুয়েলভ নিশ্চিত করলো টাইগাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের সবশেষ ম্যাচে, পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ৮৪ রানের বিশাল জয়ে সুপার টুয়েলভে যাওয়া নিশ্চিত করলো বাংলাদেশ।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে, কোনওভাবেই ব্যাট হাতে মাথা তুলে দাঁড়াতে পারেনি পাপুয়া নিউ গিনি। বল হাতে, প্রথম আঘাত হানেন মোহাম্মদ সাইফ উদ্দিন, দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ করে দেন লেগা সিয়াকাকে।

এক ওভার বিরতি দিয়ে পিএনজি শিবিরে ফের হানা দেন পেসার তাসকিনও। পরের ওভারেই সাকিব এসেই সাজঘরে পাঠান চার্লস আমিনিকে। একে একে ৪টি ইউকেট তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরমধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে শহীদ আফ্রিদির সর্বোচ্চ ৩৯ উইকেট শিকারের রেকর্ড ছুঁয়ে ফেললেন সাকিব আল হাসান। টাইগারদের বোলিং তোপে ৯৭ রানেই গুটিয়ে যায় পাপুয়া নিউ গিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়ও। এর আগে, আজকের খেলায় ব্যাটিংয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের ব্যাটাসম্যানরাও। ঝড়ো ব্যাটিংয়ে আসরের দ্রুততম ফিফটি করেন মাহমুদউল্লাহ। এছাড়া সাকিবের ৪৬ রান, সেইসঙ্গে শেষদিকে ব্যাট করতে নামা সাইফুদ্দিনের ৬ বলে অপরাজিত ১৯ রানে ভর করে বিশ্বকাপের এবারকার আসরে নিজেদের সর্বোচ্চ ১৮১ রান সংগ্রহ করে টাইগাররা।

বাংলাাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button