Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগ

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ওপরে

আকস্মিকভাবে, উজান থেকে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে, বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

সকাল ৮টা থেকে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দোয়ানীতে তিস্তা ব্যারেজ পয়েন্টে, তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫২ মিটার ৬০ সেন্টিমিটার অতিক্রম কোরে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অসময়ে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায়, তিস্তাপাড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

পানির ধাক্কায় সকালে, তিস্তা ফ্লাড বাইপাস সড়কটি ভেঙ্গে, জেলার সাথে তিস্তা ব্যারাজের তথা নিলফামারী জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও চর,দ্বীপচর ও তিস্তাপাড়ে, নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। পানির নিচে তলিয়ে যাচ্ছে, আমন ধানসহ বিভিন্ন শাক-সবজীর ক্ষেত। তলিয়ে যাচ্ছে রাস্তা-ঘাট। এদিকে, উজান থেকে আসা পানির চাপ কমাতে, খুলে দেয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টির সব ক’টি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button