Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদবাংলাদেশ

ব্যবসার নামে নৈরাজ্য চলবে না:এফবিসিসিআই

সরবরাহ ঘাটতি আতংকের কারণেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন।

দুপুরে মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে নিত্যপণ্য সামগ্রী মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবন দূর্বিসহ হয়ে পড়ছে স্বীকার করে  ব্যবসায়ী সংগঠনটি বলছে,ব্যবসায়ীরা মজুদ রাখছেন এবং ক্রেতারাও কেনাকাটার পরিমান বাড়িয়েছেন।

উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পন্য সরবরাহ সমন্বয়হীনতা, সুষ্ঠু নীতিমালার অভাব, অপরিকল্পিত বিপনন ও পরিবহন ব্যবস্থার অভাব, সড়কে চাঁদাবাজি, সরকারি পর্যায়ে মনিটরিংয়ের অভাব এর মূল কারন বলে চিহ্নিত করা হয়।

বাংলাটিভি/শহীদ 

সংশ্লিষ্ট খবর

Back to top button