Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাজনদুর্ভোগ

সিরাজগঞ্জে নেসকোর নতুন স্মার্ট প্রি-পেইড মিটারে ভোগান্তিতে বিদ্যুৎ গ্রাহকরা

সিরাজগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী, নেসকোর নতুন স্মার্ট প্রি-পেইড মিটারে নানা ভোগান্তিতে পড়ছেন বিদ্যুৎ গ্রাহকরা। তাদের অভিযোগ,এই মিটারে আগের চেয়ে খরচগুণতে হচ্ছে অনেক বেশী। তারওপর যুক্ত হয়েছে মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ। বিদ্যুৎ ব্যবহার না করলেও, মিটার থেকে টাকা উধাও হয়ে যাওয়ায়, ক্ষুব্ধ গ্রাহকরা। প্রতিবাদে পালন করছেন নানা কর্মসূচি। কতৃপক্ষ বলছে না বুঝেই আন্দোলন করছেন গ্রাহকরা।

সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোডে, নেসকোর বিদ্যুৎ বিতরণ অফিসে নানা সমস্যা নিয়ে প্রতিদিন আসছেন গ্রাহকরা। বৈধ গ্রাহক হয়েও অনেকে হয়ে যান, বিদ্যুৎবিহীন। অভিযোগ বক্সটি লাগানো হলেও, ব্যবহারের প্রয়োজন হয়না। কারণ, নেসকোর নতুন স্মার্ট প্রি-পেইড মিটার সংযোগের ফলে, প্রতিনিয়ত স্বশরীরে অফিসে ধর্ণা দিতে হয় গ্রাহকদের।  অপস….

২০১৬ সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সকল সম্পদ ও দায়-দায়িত্ব নিয়ে, নর্দান ইলেকট্রিসিটি কোম্পানী সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে। শুরুতে এনালগ ও প্রি-পেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বিল উত্তোলন করা হলেও, সম্প্রতি স্মার্ট প্রি-পেইড মিটার প্রতিস্থাপন করায়, দেখা দিয়েছে বিপত্তি। গ্রাহককে গুণতে হচ্ছে কয়েকগুণ বেশী টাকা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বার বার অভিযোগ করেও প্রতিকার না পেয়ে, গণশুনানীসহ নানা কর্মসূচি পালন করছেন গ্রাহকরা। আরো বড় কর্মসূচির কথা জানান,সিরাজগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতির সদস্য সচিব।

গ্রাহকরা ভুল বুঝে বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলছেন বলে জানান, নেসকোর কর্মকর্তা।সিরাজগঞ্জে নেসকোর আওতায়, প্রায় ৬০ হাজারের মধ্যে ৫৮ হাজার গ্রাহককে, স্মার্ট প্রি-পেইড মিটার প্রতিস্থাপন করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button