Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদ

কালীগঞ্জ উপজেলায় আঁখের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে

গরম কিংবা শীত,সব ঋতুতেই পাওয়া যায় আখ ।আর আখ বাংলাদেশে চিনি উৎপাদনের প্রধান কাঁচামাল।আন্যান্য বছরের তুলনায়,চলতি বছরগাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আঁখের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে।সুলভ মূল্যে বিক্রি করতে পারলে আগামীতে আখ চাষ আরো সম্প্রসারিত হবে বলে মনে করছেন,সংশ্লিষ্টরা।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে কমবেশি আখ চাষ হয়। তবে,উপজেলার বাহাদুরসাদী,জামালপুর,মোক্তারপুর ও কালীগঞ্জ পৌরসভা এলাকায় একটু বেশি চাষ হয়ে থাকে।এ উপজেলায় ঈশ্বরদী ১৬ ও ৩৬,টেনাই, বিএসআরআই ৪১ ও ৪২ জাতের আখ বেশি চাষ হচ্ছে।

গতবছর ৬০ হেক্টর জমিতে, ৩ হাজার ৬১৪ মেট্রিকটন আখের আবাদ হয়।চলতি বছর সেটা বেড়ে, ৬২ হেক্টর জমিতে, ৩ হাজার ৭৩৫ মেট্রিকটন আখের আবাদ হয়েছে।আখ চাষে ৭/৮ মাসের মধ্যে ফলন পাওয়ার পাশাপাশি, বাজারজাত করা যায়।তাই স্থানীয় চাষীরা দিন দিন আখ চাষে আগ্রহী হচ্ছেন।

আখের রসকে প্রাকৃতিক এনার্জি ড্রিংকস বলা হয়।তাই ক্লান্তি দূর করার পাশাপাশি, স্বাস্থ্যের জন্যও কার্যকর বলে জানান,উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে, চাষীদের আখ মাড়াই যন্ত্র দেয়ার পাশাপাশি, প্রশিক্ষন ও প্রদর্শনী দেয়াসহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে,মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা।  প্রাকৃতিক এই মিনারেল ওয়াটার চাষে, দেশের কৃষকরা স্বাবলম্বি হবে এবং এ খাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি্/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button