Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়াবাংলাদেশবিশ্ববাংলা

ক্ষুধা ও অপুষ্টি নিরসনে ভারত-পাকিস্তানের উপরে বাংলাদেশ

ক্ষুধা ও অপুষ্টি নিরসনে প্রতিবেশী দেশগুলোর চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ১১৬টি দেশের তথ্য নিয়ে প্রকাশ করা এ বছরের বিশ্ব ক্ষুধাসূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ।

বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট এই সূচক প্রকাশ করেছে। এতে গত বছরের চেয়ে এক ধাপ নিচে নেমে নেপালের সঙ্গে বাংলাদেশের অবস্থান ৭৬তম। ২০২০ সালে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫। এর অর্থ দেশে ক্ষুধা বেড়েছে। সূচকের স্কোর অনুযায়ী বাংলাদেশে ক্ষুধার মাত্রা গুরুতর পর্যায়ে রয়েছে।

তবে ভারত, পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছে বাংলাদেশ। সূচকে পাকিস্তানের অবস্থান ৯২ এবং ভারতের অবস্থান ১০১। আর বাংলাদেশের চেয়ে এগিয়ে যাওয়া মিয়ানমারের অবস্থান ৭১তম।

রিপোর্টে বলা হয়েছে,করোনা মহামারির প্রভাব পড়েছে সারাবিশ্বের খাদ্য নিরাপত্তায়। মূলত চারটি বিষয়ের মাপকাঠিতে এই সূচক তৈরি হয়। এগুলো হলো অপুষ্টি, পাঁচ বছরের কম বয়সের শিশুদের উচ্চতার তুলনায় ওজন ও পাঁচ বছরের কম  শিশুদের মৃত্যু হার।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button