Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিলের জয়

বিশ্বকাপ বাছাইয়ে পেরুকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল আর্জেন্টিনা। শুক্রবার ভোরে ঘরের মাঠে খেলতে নেমে লাওতারো মার্তিনেজের একমাত্র গোলে পেরুর বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

মনুমেন্তাল স্টেডিয়ামে খেলতে গত ম্যাচের মতোই শুরু করে আর্জেন্টিনা। তবে পেরুর রক্ষণদেয়াল ভেদ করতে পারছিল না স্বাগতিকরা। ৯ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। হেড করে প্রতিপক্ষের জালে বল পাঠান ক্রিস্তিয়ান রোমেরো, কিন্তু তিনি অফসাইডে থাকায় এগিয়ে যাওয়া হয়নি আর্জেন্টিনার।

৩৯তম মিনিটে গোলের সুযোগ হারান দি মারিয়া। ডান দিক থেকে সতীর্থের ক্রস বক্সে পেয়ে ভলি করার চেষ্টায় ব্যর্থ হন মার্তিনেস। তার পা থেকে বল চলে যায় দি মারিযার কাছে। ফাঁকায় বল পেয়েও লক্ষ্যে শট নিতে পারেননি পিএসজির এ মিডফিল্ডার।

৪৩তম মিনিটে মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। নাউয়েল মোলিনার ক্রস থেকে দুর্দান্ত হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।

৬৫তম মিনিটে সুযোগ নষ্ট করে পেরু। আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজ ডি-বক্সে ফাউল করে জেফারসন ফারফানকে। পেনাল্টি পেয়ে লক্ষ্যে শট নিতে পারলেন না ইয়োশিমার ইয়োতুন।  শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ১১ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে মেসিবাহিনী। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে পেরু।

এদিকে, বিশ্বকাপ বাছাইয়ে গত ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হোঁচট খাওয়ার পর উরুগুয়েকে হারিয়ে আবারও জয়ে ফিরল ব্রাজিল। শুক্রবার ভোরে ঘরের মাঠে কাভানি-সুয়ারেজদের বিপক্ষে ৪-১ ব্যবধানের বিশাল জয় পায় তিতের শিষ্যরা।

ম্যাচের ৯০ মিনিটে চোখজুড়ানো ফুটবল খেলেন নেইমার। এক গোল ও দুই অ্যাসিস্টের পাশাপাশি অসংখ্য সুযোগ তৈরী করেছেন পিএসজির এই ফরোয়ার্ড। এছাড়া জোড়া গোলের দেখা পান রাফিনিয়া। শেষ দিকে গোল করে এক হালি পূর্ণ করেন গ্যাব্রিয়েল বারবোসা। উরুগুয়ের হয়ে ফ্রি-কিক থেকে স্বান্তনাসূচক গোলটি করেন লুইস সুয়ারেজ।

১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আর্জেন্টিনা।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ম্যাচে জয় পেলেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে ব্রাজিল।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button