Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বানিজ্য সংবাদঅর্থনীতিবাংলাদেশ

ঊর্ধ্বমুখী বাজারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে প্রায় সবধরনের পণ্য

ক্রমাগত ঊর্ধ্বমুখী বাজারে, রেকর্ড দামে বিক্রি হচ্ছে প্রায় সবধরনের পণ্য। শুধু ব্রয়লার মুরগীরই সর্বনিম্ন দাম এখন কেজিপ্রতি ১৯৫ টাকা। এছাড়া দাম বাড়ায় চাল-ডাল, সবজি-মাছের বাজারেও নাভিশ্বাস ক্রেতাদের। সপ্তাহঘুরে বাজার করতে এসে রীতিমত হিমশিম অবস্থা। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী জানালেন, দেশে উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার। কৃষিজ খাদ্যপণ্যে বাজারে দাম উঠানামার পেছনে যথাযথ তদারকির অভাব রয়েছে বলেও জানান তিনি।

গেল কয়েক সপ্তাহ ধরে রাজধানীর বাজারে প্রতিনিয়ত বাড়ছে মুরগির দাম। গতকালও ১৮৫ টাকায় বিক্রি হওয়ায় ব্রয়লার মুরগি আজ ছুটির দিনে বিক্রি হচ্ছে আরো ১০ টাকা বেশি দরে। এমন লাগামহীনভাবে দাম বাড়ায় রীতিমত হতবাক ও ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন, পাইকারিতে দাম বাড়ায় অস্থির খুচরা বাজার।

এদিকে, আগুন লেগেছে সবজির বাজারেও। বেগুন, বাঁধাকপি, ফুলকপি, সিম, পটলসহ সবকিছুরই দাম ক্রমশ সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এছাড়া মাছের বাজারও চড়া। সরবরাহ ঘাটতির অজুহাতে সবরকম মাছের দামই বেশি। সপ্তাহান্তে বাজারে এসে হিমসিম খাচ্ছেন নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা।

এদিকে, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সকালে বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিল অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলেন, কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। এসময় তিনি বর্তমানে দেশের খাদ্য উৎপাদনের সার্বিক চিত্র তুলে ধরেন।

দেশে এতো খাদ্যপন্য উৎপাদিত হলে বাজারের কেন এসব পণ্যের লাগামহীন মূল্য- সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী খাদ্য উৎপাদন আরো বাড়াতে কাজ করছে কৃষি মন্ত্রণালয়।

উৎপাদকের হাত থেকে ভোক্তার হাতে পণ্য আসতে দামের বিশাল পার্থক্যের কারণ হিসেবে তদারকির দুর্বলতার কথা উল্লেখ করেন কৃষিমন্ত্রী। এসময় বাজার নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সবাইকে দায়িত্বশীল হওয়ার আহবান জানান মন্ত্রী।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button