Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

প্রস্তুতি ম্যাচ: আয়ারল্যান্ডের বিপক্ষে হতাশ করলেন বোলাররা

বিশ্বকাপকে সামনে রেখে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচেও বোলিংয়ে হতাশ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগে বোলিং করে আয়ারল্যান্ডের মাত্র তিনটি উইকেট নিতে পেরেছেন তাসকিনরা।

আজ বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান সংগ্রহ করেছে আইরিশরা। আইরিশ ব্যাটসম্যান গ্যারেথ ডিলানি ৫০ বলে ৮৮ রান রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল তিন বাউন্ডারি ও আট ছক্কায়।

এদিনে বোলাররা রান বিলিয়েছেন দেদারসে। ফলে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৭৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড।

এই ম্যাচেও একাদশে নেই অধিনায়ক মাহমুদউল্লাহ। অধিনায়কের পিঠের ব্যথা এখনও পুরোপুরি সেরে ওঠেনি। তাই মূল টুর্নামেন্টের আগে তাঁকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজম্যান্ট। তাঁর বদলে ম্যাচটিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। মাহমুদউল্লাহ না থাকলেও এই ম্যাচে আছেন পেসার মুস্তাফিজুর রহমান।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম প্রস্তুতি ম্যচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। তাদের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button