Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকারস্বাস্থ্য

১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান শুরু

১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে মন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সিভিল সার্জন কার্যালয় জানায়, শিক্ষার্থীদের বয়স নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৭ বছরের মধ্যে। জেলা শহ‌রের সরকারি বালক উচ্চ বিদ্যাল‌য়ের ৫০ শিক্ষার্থী, সরকারি এস কে বা‌লিকা বিদ্যাল‌য়ের ৫০ শিক্ষার্থী‌,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী ও গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীসহ মোট ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রয়োগ করা হবে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button