Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদ

চট্টগ্রামে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ভোজ্য তেল ও পেঁয়াজের দাম

চট্টগ্রামে এক সপ্তাহের ব্যাবধানে আবারো বেড়েছে ভোজ্য তেল ও পেঁয়াজের দাম। পাইকারি ও খুচরা বাজারে এসব মসলাপণ্যের দাম বেড়েছে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা। হঠাৎ করে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির ফলে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। তবে ব্যবসায়ীদের সেই একই অজুহাত,চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে এসব পণ্যের দাম।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে,কিছুদিন আগেও পেঁয়াজ কেজি প্রতি ৪৫ টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়,সয়াবিন তেলের দাম বেড়েছে লিটার প্রতি ৭ থেকে ১০ টাকা। এছাড়াও বেড়েছে চিনি, আদা, রসুনসহ অন্যান্য পণ্যের দাম।

প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৮৫ টাকা,প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকা, মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬০ টাকা,পাইজাম চাউল ৫৫ টাকা,নাজির শাইল ৭২ টাকা এবং জিরাশাইল বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। বিক্রেতাদের দাবি, পাইকারিতে বেশি দামে ক্রয় করার ফলে,বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

এদিকে, নতুন মূল্যের সয়াবিন তেল বাজারে আসার আগেই দাম বাড়িয়ে দিয়েছে খুচরা বিক্রেতারা। হঠাৎ করে দ্রব্য মূল্যের উধ্বগর্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতাসাধারণ।

করোনার প্রকোপ আর পণ্য খালাশের জটিলতার কারণে দ্রব্য মূল্যের এমন উধ্বগর্তি বলে জানিয়েছেন ব্যবসায়ী সমিতির এই নেতা।

ভোগ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে দেশের পাইকারী ও খুচরা বাজারগুলোতে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর দাবি জনসাধারণের।

চট্টগ্রাম প্রতিনিধি /বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button