Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অনুষ্ঠানবাংলাদেশ

দুর্গোৎসবের মহানবমীতে মন্ডপে মন্ডপে ভক্তদের আরাধনা

দুর্গোৎসবে বিহিত পূজার মাধ্যমে মহানবমী শুরু, এই দিনে আনন্দের মধ্যে বিষাদের ছায়াও পড়বে দেবী ভক্তদের মনে। কারণ সনাতন ধর্মমতে, দেবী দুর্গা আর একদিন পরেই কৈলাসে ফিরে যাবেন। শুক্রবার (১৫ অক্টোবর) দশমীর দিন করা হবে প্রতিমা বিসর্জন, অশ্রুশিক্ত চোখে ভক্তরা বিদায় দেবেন দেবী দুর্গাকে।

সারা দেশে ৩২ হাজার ১১৮টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে। ঢাকা মহানগরে পূজা হচ্ছে ২৩৮টি। করোনা পরিস্থিতি বিবেচনায় প্রত্যেকটি পূজামণ্ডপে স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করা হয়েছে।

রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, র‌্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এছাড়া অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী,চলতি বছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। গত বছরের চেয়ে এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ১ হাজার ৯০৫টি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button