Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাঅন্যান্যবাংলাদেশ

শুরু হলো শেখ  রাসেল  অনূর্ধ্ব-১৯ ব্যাডমিন্টন  টুর্নামেন্ট ২০২১

শেখ রাসেল জাতীয়  শিশু-কিশোর  পরিষদের ব্যবস্থাপনায় প্রায়  তিন শতাধিক  শাটলারের  অংশগ্রহণে শুরু  হয়েছে ‘শেখ  রাসেল  অনূর্ধ্ব-১৯ ব্যাডমিন্টন  টুর্নামেন্ট ২০২১।

বুধবার রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি  হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে.এম শহিদ  উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ  অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, তরফদার মোহাম্মদ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ঢাকা দক্ষিণ  সিটি করপোরেশনের ২০ ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমদ রতন, আলাউদ্দিন সাজু,  ছাত্রলীগের  সাবেক সভাপতি  সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ  চার দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button