Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅনুষ্ঠানসরকার

করোনার কারণে এবারও ঢাকায় হচ্ছে না কুমারী পূজা

দুর্গার আগমনের পর মহাসপ্তমী শেষ হয়েছে আজ মহাষ্টমী । বুধবার (১৩ অক্টোবর) সকাল ৮টা ৫৯ মিনিটে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হবে। তবে অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা করোনা পরিস্থিতির কারণে এবারও ঢাকায় হচ্ছে না কুমারীপূজা জানিয়েছেন জাতীয় পূজা উদযাপন পরিষদ।

মহাঅষ্টমীতে রাত ১১টা ৫৪ মিনিটে সন্ধি পূজা শুরু হবে ও সমাপনী হবে রাত ১২টা ৪২ মিনিটে। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। তাছাড়া এদিন দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত সোমবার শুরু হয় পাঁচ দিনব্যাপী সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে আগামী ১৫ অক্টোবর শেষ হবে দুর্গোৎসব।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button