Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকঅর্থনীতি

অর্থনীতিতে নোবেল পেলেন ডেবিড কার্ড, জোসুয়া ডি. অ্যাংরিস্ট এবং গুইদো ডব্লিউ ইমবেনস

বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীবিদ ডেভিড কার্ড, জোসুয়া ডি. অ্যাংরিস্ট এবং গুইদো ডব্লিউ ইমবেনস।শ্রম অর্থনীতিতে অবদানের কারণে এই পুরস্কার পেলেন ডেভিড কার্ড। আর কার্যকারণ সম্পর্ক বিশ্লেষণে অবদানের স্বীকৃতি পেয়েছেন বাকি দুই জন।

সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৫৫মিনিটের দিকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ২০২১ সালের অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বলেছে, আলফ্রেড নোবেলের স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে এ বছর ভেরিজ রিক্সব্যাংক পুরস্কারের অর্ধেক পাবেন ডেভিড কার্ড এবং বাকি অর্ধেক যৌথভাবে পাবেন জোশুয়া ডি অ্যাংরিস্ট এবং গুইদো ডব্লিউ ইমবেনস।

ডেভিড কার্ড যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি অব বার্কেলির অর্থনীতির অধ্যাপক। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজির ফোর্ড অধ্যাপক জোসুয়া ডি. অ্যাংরিস্ট এবং গুইদো ডব্লিউ ইমবেনস হলেন স্টানফোর্ড গ্রাজুয়েট স্কুল অব বিজনেসের অর্থনীতির অধ্যাপক।

নোবেল কমিটি বলেছে, এই তিন গবেষক আমাদের শ্রম বাজার সম্পর্কে নতুন দিশা দিয়েছেন আর প্রাকৃতিক পরীক্ষা থেকে প্রাপ্ত ফলাফল ও কারণ সম্পর্কে দিশা দিয়েছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button