Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্য

রোহিঙ্গা শিবিরে সংবাদ সংগ্রহে বাংলাদেশি সাংবাদিকদের বাধা নেই, বিদেশিদের অনুমতি নিতে হবে

রোহিঙ্গা শিবিরে বাংলাদেশি সাংবাদিকদের প্রবেশে বা সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কোনোরকম বিধিনিষেধ নেই। তারা সেখানে অবাধে সংবাদ সংগ্রহ করতে পারবেন। তবে বিদেশি সাংবাদিকদের কাজ করার ক্ষেত্রে অনুমতি নিতে হবে।

রোববার (১০ অক্টোবর) অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।

সভায় কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের বলেন, সম্প্রতি রোহিঙ্গা শিবিরে প্রবেশের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার শিকার হচ্ছেন সাংবাদিকরা। তাদের অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। তারা স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পারছেন না।

এ বিষয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ব্যাখ্যা চান অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইনের কাছে। জবাবে তিনি বলেন, বাংলাদেশি সাংবাদিকদের রোহিঙ্গা শিবিরে প্রবেশের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। এসময় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ রোহিঙ্গা শিবিরে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা করার জন্য দায়িত্বরত প্রত্যেক সংস্থার প্রতি আহ্বান জানান।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button