Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাউন্নয়ন

তিস্তা নিয়ে মহাপরিকল্পনার কথা শুনেই আসছেন তিস্তাপাড়ের লাখো মানুষ

তিস্তা নদী নিয়ে সরকারের মহাপরিকল্পনার কথা শুধু শুনেই আসছেন তিস্তাপাড়ের লাখো মানুষ।কিন্তু এই মহাপরিকল্পনা কবে বাস্তবায়ন হবে তা নিয়ে শঙ্কায় তারা। এ বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য নেই পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছেও। আর এই মহাপরিকল্পনা বাস্তবায়ন জটিলতায় আটকে আছে তিস্তাপাড়ের ভাঙন ঠেকানো ও উন্নয়ন কাজ।

যুগ যুগ ধরে উজান থেকে আসা পলি ও বালু জমে ভরাট হয়েছে তিস্তার বুক।এতে করে ভারী বৃষ্টিপাত ও উজানের পানিতে চর ও নদী তীরবর্তী এলাকার বাড়ি-ঘর,ফসলের ক্ষেত ও রাস্তাঘাট তলিয়ে যায়। এতে প্রতিবছরই ক্ষতির মুখে পড়ছেন স্থানীয়রা।

এমন বাস্তবতায় তিস্তাকে ঘিরে মহাপরিকল্পনার কথা গেল এক বছর ধরে শুনে আসলেও এখন তার দ্রুত বাস্তবায়ন চায় স্থানীয়রা।এ মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।

মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতির পাশাপাশি তিস্তা নদীর ভয়াবহ ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আর সময়ক্ষেপন না করে তিস্তাপাড়ের লাখো মানুষের জীবন মান উন্নয়নে মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button