Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাঅনুষ্ঠান

দু’দিন পরই মহাষষ্ঠির মধ্য দিয়ে শুরু হচ্ছে দূর্গাপূজা

দূর্গাপূঁজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আর মাত্র কয়েকদিন পরই শুরু হবে পুঁজোর আনুষ্ঠানিকতা। তাই ব্যস্ততা বেড়েছে প্রতিমা শিল্পীদের। শেষ মুহুতে রং তুলির আঁচরে প্রতিমার সৌন্দর্য্য ফুটিয়ে তুলতে দিনরাত কাজ করে যাচ্ছেন তারা। আগামী ১১ অক্টোবর মহাষষ্টির মধ্য দিয়ে শুরু হবে দূর্গাপূজার মূল পর্ব। উৎসবকে ঘিরে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

বর্তমান করোনা পরিস্থিতে গতবারের চেয়ে এবার মন্ডপের সংখ্যা কিছুটা বেড়েছে। এ কারণে রাজশাহীর প্রতিমা শিল্পীরা শেষ মুহুর্তে দিনরাত কাজ করে যাচ্ছেন।

মাটির কাজ শেষ করে রং তুলির আঁচর,কাপড় পড়ানোসহ আনুসঙ্গীক কাজ করে প্রতিমার সৌন্দর্য্য ফুটিয়ে তোলার শেষ কাজটি ইতোমধ্যেই শুরু করেছেন। তবে অনান্য বারের মত এবারও প্রতিমা তৈরির ন্যায্য প্রাপ্তি পাননি বলে জানান শিল্পীরা।

দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মাঠে নেমেছে প্রশাসন।গোপালগঞ্জ জেলায় এবার ১ হাজার ২শ ২৮ টি মন্দিরে চলছে পুজার প্রস্তুতি। চলছে শেষ মুহুর্তের কাজ। ইতোমধ্যে মৃৎশিল্পীরা মাটির কাজ শেষ করেছেন। এখন প্রতিটি মন্ডপের প্রতিমার গায়ে চলছে রংয়ের আচড়। তাই দম ফেলার ফুরসত নেই কারিগরদের।

প্রতিটি মন্ডপে সিসিটিভি ক্যামেরাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেয়া হয়েছে।শারদীয় দূর্গোৎসবকে ঘিরে কিশোরগঞ্জের ভৈরব জুড়ে, মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি। ফলে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরী শেষে রঙ তুলির আচড়,কাপড় গহনা পড়িয়ে দেব-দেবীদের সাজানোসহ নানা কাজে ব্যস্ত প্রতিমাশিল্পীরা।

উৎসবকে ঘিরে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।আশুরিক শক্তির বিনাশ ও শুভ শক্তির উত্থানের মাধ্যমে সমাজ ও দেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, প্রতি বছরের মত এবারও পূজা মণ্ডপে মন্ডপে দূর্গা পূজার আয়োজন করেছেন, পূঁজারীরা।

বাংলাটিভি/ডেস্ক রিপোর্ট/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button