Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলাবানিজ্য সংবাদ

ভোলায় গ্রীষ্মকালীন টমেটো চাষে সফলতা পেয়েছেন কৃষকরা

ভোলায় গ্রীষ্মকালীন টমেটো চাষ করে, মাত্র দুই থেকে আড়াই মাসেই ব্যাপক ফলন পেয়েছেন কৃষকরা। বারি হাইব্রিড টমেটো খেতে সুস্বাদু হওয়ায়, বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা। ফলে ভাল দামও পাচ্ছেন তারা। এদিকে কৃষকদের সফলতা ও আগ্রহ বাড়ায় আগামীতে আরো বেশি জমিতে বারি হাইব্রিড টমেটো চাষের জন্য কৃষকদের সব ধরণের সহযোগীতার আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সরেজমিন গবেষণা বিভাগ ভোলার কর্মকর্তারা।

কৃষি মন্ত্রনালয়ের অর্থায়নে, বাংলাদেশে গ্রীস্মকালীন টমেটোর অভিযোজন পরীক্ষা, উৎপাদন প্রযুক্তি, উদ্ভাবন ও কমিউনিটি বেসড, পাইলট প্রোডাকশন গ্রোগ্রাম শীর্ষক কর্মসূচীর আওতায়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সরেজমিন গবেষণা বিভাগ ভোলা, গত বছর তিনজন কৃষককে নিয়ে, পরীক্ষামূলকভাবে বারি হাইব্রিড টমেটো চাষ করেন।

এতে সফলতা পেয়ে এবছর সদর,দৌলতখান ও চরফ্যাশন উপজেলার ১০ জন কৃষক, ১শ শতাংশ জমিতে এ জাতের টমেটো চাষ করেন। মাত্র দুই মাসেই কৃষকদের ক্ষেতে ব্যাপক ফলন আসে।

অন্যদিকে বাজারে টমেটোর দাম বেশী এবং গ্রীস্মকালীন টমেটো লাভজনক হওয়ায়, এ চাষে দিনদিন  আগ্রহ বাড়ছে  কৃষকদের।

আগামীতে, কৃষকদের সব ধরণের সহযোগীতার কথা জানালেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সরেজমিন গবেষণা বিভাগের কর্মকর্তা। বারি টমেটো বাজারের বেশি দামে বিক্রি ও অন্য জেলায় রপ্তানিতে সহযোগীতার আশ্বাস দেন, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা।

কৃষকদের দাবি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সরেজমিন গবেষণা বিভাগের সহযোগীতা পেয়ে, ভোলায় কৃষির বিপ্লব ঘটনা সম্ভব।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button