Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগউন্নয়নরাজনীতিসরকার

শেখ হাসিনার টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের মানুষ এখন সুফল পাচ্ছে: খাদ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের মানুষ এখন সুফল পাচ্ছে। আর সে কারণে সুদূরপ্রসারী টেকসই উন্নয়নের মাধ্যমে সেটা বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রবিবার (৩ অক্টোবর) সকালে বগুড়ার আদমদীঘির সান্তাহার সিএসডি (সেন্ট্রাল সাপ্লাই ডিপো) খাদ্য গুদামে আনসার ব্যারাক, ম্যানেজার অফিস ও অভ্যন্তরীণ আরসিসি রাস্তা নির্মাণ কাজের পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

খাদ্য বিভাগে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের কাজ ধরা পরলে ভেঙে আবার নতুন করে করতে হবে।সান্তাহার সিএসডির ব্যবস্থাপক দুলাল উদ্দিন খানের সভাপতিত্বে সেখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (উন্নয়ন) হুমায়ন কবির, রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটওয়ারী, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় প্রমুখ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button