Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। উদ্বোধনী দিনে নিজেদের ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের দল। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রথম ম্যাচেই দারুণ ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকেন জামাল ভূঁইয়া, তপু বর্মনরা। তবে গোলের দেখা পায়নি প্রথমার্ধে। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

ম্যাচের ৫৬ মিনিটে বাংলাদেশের আক্রমণ ঠেকাতে গেলে হাতে বল লাগে লঙ্কান এক ডিফেন্ডারের। এসময় রেফারি পেনাল্টির নির্দেশ দিলে তপু বর্মন গোল করে এগিয়ে দেন দলকে। খেলার বাকি মিনিটে আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজরা।

বাংলাটিভি/সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button