Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপ: বিকেলে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপ আজ থেকে মাঠে গড়াচ্ছে । পাঁচ দেশের এই প্রতিযোগিতার প্রথম দিনে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বাংলাদেশ সময় বিকেল ৫টায় মালদ্বীপের রাজধানী মালেতে রাশমি ধান্দু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখাবে দেশের বেসরকারি টিভি চ্যানেল টি-স্পোর্টস।

নতুন কোচ অস্কার বলেন, ‘আমরা এক সপ্তাহের প্রস্তুতি নিয়েছি এবং আমি মনে করি, সুন্দর এই সাফ চ্যাম্পিয়নশিপে জয়ে শুরুর জন্য আমাদের আত্মবিশ্বাস সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ফাইনাল খেলার কথা বলা বাস্তবসম্মত হবে না বলে মনে করেন তিনি। অস্কার বলেন আমরা ফিফা র‌্যাঙ্কিংয়ে নিচের দিক থেকে দ্বিতীয় দল এবং এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব না।

প্রথম ম্যাচে আমাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং উদ্‌বোধনী ম্যাচে ভালো শুরু করতে আমরা মুখিয়ে আছি। আমরা নিজেদের কৌশল আকঁড়ে ধরে খেলব এবং জয়ের চেষ্টা করব। র‌্যাঙ্কিংয়ে আমরা নিচের দিক থেকে দ্বিতীয়, কিন্তু আত্মবিশ্বাসের দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ দলের একটি। এটা কেবল আমার বিশ্বাস নয়, সব খেলোয়াড়ের মধ্যে এই বিশ্বাস আমি অনুভব করছি।’

সাফের মিশন শুরু নিয়ে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘মালদ্বীপে থাকা বাংলাদেশিরা আমাদের অনুশীলন দেখতে এসেছে, এটা আমাদের জন্য অনুপ্রেরণার। আশা করি, আমরা তাদেরকে কিছু ফিরিয়ে দিতে পারব। আমি মনে করি এবং আশা করি, শ্রীলঙ্কার বিপক্ষে আমরা খুব ভালো করতে পারি। প্রথম ম্যাচে তিন পয়েন্ট পাওয়াই আমাদের মূল লক্ষ্য।’

বাংলাটিভি/সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button