Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

চ্যাম্পিয়নস লিগে বাদ পড়ার শঙ্কায় বার্সেলোনা

বিষাদে ছেয়ে গেছে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে বুধবারের ম্যাচে বেনফিকার মাঠ থেকে ৩-০ গোলে হেরে ফিরেছে তারা। ইউরোপিয়ান প্র্র্তিযোগিতার প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছেও একই ব্যবধানে হেরেছিল ন্যু ক্যাম্পে। অর্থাৎ, দুই ম্যাচে বার্সেলোনা হজম করেছে ৬ গোল, বিপরীতে কোনও লক্ষ্যভেদ নেই। পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার চোখ রাঙানি!

লিওনেল মেসি চলে যাওয়ার পর নিজেদের হারিয়ে খুঁজছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে তো অবস্থা আরও খারাপ। দুই ম্যাচ কেটে গেছে, অথচ একবারও বল জড়াতে পারেনি প্রতিপক্ষের জালে। উল্টো নিজেরা হজম করেছে ৬ গোল। ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচে বায়ার্নের সামনে দাঁড়াতেই পারেনি কাতালানরা। ঘরের মাঠেই বিধ্বস্ত হয় ৩-০ গোলে।

এদিকে একাদশ নির্বাচন কিংবা খেলার ধাঁচ- রোনাল্ড কোম্যানের ট্যাকটিকস নিয়ে চলছে কঠিন সমালোচনা। কোচ বদলের যে গুঞ্জন বাতাসে উড়ছে, বেনফিকার কাছে বাজেভবে হারের পর তার আরও ডালপালা গজিয়েছে।

বিশেষ করে, বার্সেলোনার মতো দলের কিনা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা জন্মেছে। এখনই এটা নিয়ে বলার সময় আসেনি। তবে পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে ভীষণ খারাপ অবস্থায় বার্সেলোনা।

বাংলাটিভি/সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button