Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
পড়াশোনাআওয়ামী লীগরাজনীতিসরকার

শেখ হাসিনার দেশপ্রেমের কারণে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে: কাদের

শেখ হাসিনার সততা এবং দেশ প্রেমের কারণে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সততা ও আদর্শ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সেতু মন্ত্রী আজ সকালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় একথা বলেন।

তিনি বলেন, মেধাবীদের রাজনীতিতে আসা দরকার, তা না হলে রাজনীতি মেধা শূন্য হয়ে পড়বে। শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের ম্যাজিক হচ্ছে তাঁর সততা ও সাহস উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের রাজনীতি থেকে অপকর্মকারী ও দুর্নীতিবাজদের না বলতে হবে। তিনি বলেন, শেখ হাসিনার জন্যই দেশের অবরুদ্ধ গণতন্ত্র আজ শৃঙ্খল মুক্ত হয়েছে।

বিএনপি’র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, টেমস নদীর ওপার থেকে ডাকা আন্দোলনে বাংলাদেশে জোয়ার আসবে না। মরাগাঙে বিএনপি’র আন্দোলনের জোয়ার আসেনি ভবিষ্যতেও আসবে না।

বিএনপি’র ভাঙ্গাহাট আর জমবে না মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ জানে আন্দোলন কি ও কত প্রকার। সুতরাং, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদউল্যাসহ অন্যান্যরা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button