Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলাঅর্থনীতি

শিল্পাঞ্চল আশুলিয়ার বি এল আর আইতে নতুন জাতের মুরগির উদ্ভাবন বিজ্ঞানীদের

জার্মপ্লাজম ব্যবহার করে, ধারাবাহিক সিলেকশন ও ব্রিডিংয়ের মাধ্যমে, অধিক মাংস উৎপাদনকারী এবং অনেকটা দেশীয় মুরগির মত দেখতে, একটি বিশেষ মুরগির জাত উদ্ভাবন করেছে, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট। পরিবর্তনশীল আবহাওয়া ও জলবায়ু উপযোগী এই মুরগির জাতটির নাম দেয়া হয়েছে”মাল্টি কালার টেবিল চিকেন”(এমসিটিসি)। এ মুরগির মাংসের  স্বাদ ও গুণাগুণ দেশী মুরগির মত হওয়ায় চাহিদাও বাড়ছে দিন দিন।

শিল্পাঞ্চল আশুলিয়ার (বি এল আর আইতে ) এবার নতুন জাতের মুরগির উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। অধিক মাংসের চাহিদার কথা বিবেচনা করেই, এ জাতের মুরগির উদ্ভাবন করা হয়েছে,যা ৫৬ দিনে ওজন হবে ১ কেজি। বাংলাদেশ প্রাণি সম্পদ গবেষণা ইন্সটিটিউটের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তারা জানান,বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে, ইতোমধ্যে ”মাল্টি কালার টেবিল চিকেন সংশ্লিষ্ট, সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা শেষ করেছেন তারা।

এমসি-টিসি জাতের মুরগীর মাংসের স্বাদ ও পালকের রং অনেকটা দেশী মুরগির মত মিশ্র বর্ণের হওয়ায়, খামারীরা প্রচলিত সোনালী বা অন্যান্য ককরেল মুরগির তুলনায়, দাম বেশী পাবেন। এই জাতের মুরগি পালনে জায়গার পরিমাণ,ব্রিডিং,তাপমাত্রা,আলো ও বায়ু ব্যবস্থাপনা, অন্যান্য মুরগির মতই। তাই মৃত্যু হারও খুবই কম।

এমসিটিসির  স্বাদ দেশীয় মুরগির মত, তাই এটি চাষ করে খামারীরা সহজেই লাভবান হতে পারেন।

এমসিটিসি উদ্ভাবন করে ইতোমধ্যে তাক লাগিয়ে দিয়েছেন, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইন্সটিটিউট এর বিজ্ঞানীরা। এ খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি, বিজ্ঞানীদের আরো নতুন নতুন জাত উদ্ভাবনের তাগিদ, পোল্ট্রি খাতের বিশেষজ্ঞসহ খামারীদের।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button