Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগউন্নয়নরাজনীতিসরকার

আসছে জুনে পদ্মাসেতু,একই বছর কর্ণফুলী টানেলের উদ্বোধন: কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আগামী জুনে পদ্মাসেতু এবং একই বছর চট্টগ্রামের কর্ণফুলী টানেলের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মান প্রকল্পের স্ট্যাটিক লোড টেস্টের জন্য পাইলট পাইল বোরিং কাজের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, আগামী বছর থেকেই মেগা প্রকল্পগুলোর সুফল পাবে বাংলাদেশ। উন্নয়ন কাজের মাধ্যমে কারো পকেট ভারীর সুযোগ নেই উল্লেখ করে শতভাগ স্বচ্ছতার সাথে কাজ করার আহবান জানান মন্ত্রী। পাশাপাশি এক্সপ্রেসওয়ের কাজ চললেও জনগণের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দেন ওবায়দুল কাদের।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button