Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু

দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩৬৮ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৩৩ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৩ জনে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এর আগে বৃহস্পতিবার ২৪, বুধবার ৩৬, মঙ্গলবার ২৬, সোমবার ২৬, রোববার ৪৩, শনিবার ৩৫ জনের মৃত্যু হয়।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪১৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯ হাজার ২০২ জন।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৭ হাজার ১৪১টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৫ লাখ ৭৯ হাজার ১১১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ১৮ শতাংশ।

এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৮, রাজশাহী ২, খুলনায় ১, সিলেটে ১, রংপুর ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। তবে বরিশালে কারও মৃত্যু হয়নি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button