Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগউন্নয়নরাজনীতিসরকার

জলাবদ্ধতা নিরসনে ঢাকার সব খাল উদ্ধার করবে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে সবগুলো খাল দখলমুক্ত করা হবে, বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এজন্য, যতো অবৈধ স্থাপনা আছে তা উচ্ছেদের কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। সকালে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তারা এসব কথা বলেন। এসময় রাজধানীর এলাকাভিত্তিক পানির মূল্য নির্ধারণ নিয়েও কথা বলেন তারা।

সকালে, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা শহরের জলাবদ্ধতা সমস্যা ও প্রতিকার শীর্ষক সেমিনারের আয়োজন করে, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটি। এতে যোগ দেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ও ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।

ঢাকা নগরীতে এখনো অনেক জায়গা অবৈধভাবে দখল হয়ে রয়েছে উল্লেখ করে মেয়র আতিক বলেন, দখলদাররা যতই শক্তিশালী হোক না কেন সব জায়গাই মুক্ত করা হবে।

এসময় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, জলাবদ্ধতা নিরসনে সরকার বদ্ধপরিকর। আগামীতে রাজধানীর সব খাল উদ্ধার করা হবে।এছাড়া নগরবাসীর সার্বিক জীবনযাত্রা অনুযায়ী, এলাকাভিত্তিক পানির মূল্য নির্ধারণ নিয়েও কথা বলেন মন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button