
আর কিছুদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। তবে আসন্ন এই নির্বাচনে নিজের কোন প্যানেল থাকবে না বলে জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
নির্বাচনের আগে বিকেলে শেষবারের মতো বিসিবির বর্তমান পরিচালকদের নিয়ে বৈঠকে বসেন তিনি। এসময় পাপন বলেন পরিচালক পদ সবার জন্য উন্মুক্ত রাখতেই নির্বাচনে কোনো প্যানেল থাকবে না তার। এদিকে চলতি মাসেই বিসিবি প্রধানের দ্বিতীয় দফা দায়িত্বের মেয়াদ শেষ হতে যাচ্ছে।
বাংলাটিভি/ সাকিব



