Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষা

১৭ অক্টোবর শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা

আগামী ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগ বা ‘এ ইউনিট’-এর পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটির ১০ম সভায় এ সিদ্ধান্ত হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রুটিন উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া ২৪ অক্টোবর বাণিজ্য বিভাগ বা ‘বি ইউনিট’ এবং ১ নভেম্বর মানবিক বিভাগ বা ‘সি ইউনিট’-এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জবির জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত দিনসমূহে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্যাদি ওয়েবসাইটে পাওয়া যাবে।

এ বিষয়ে উপাচার্যদের সঙ্গে আমরা বসেছিলাম জানিয়ে কোর কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রুটিন উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ বলেন করোনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।’

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button