Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশআওয়ামী লীগনির্বাচনরাজনীতি

সংবিধান অনুযায়ীই হবে নির্বাচন: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান।

রবিবার মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন,নির্বাচনী প্রেসক্রিপশন বিএনপি’র কাছ থেকে শিখতে হবে না। বাংলার জনগণ বিএনপি’র  প্রেসক্রিপশন শুনতে চায় না। বিএনপির কাছে নির্বাচন শিখতে হবে না। মির্জা ফখরুল হচ্ছেন খুনির অনুসারী। তিনি কি নির্বাচনী ফর্মুলা দিবেন।

জনগণ তাদের খুশিমত নির্বাচনে ভোট দিবেন। জনগণই সিদ্ধান্ত নিবেন কারা দেশ পরিচালনা করবে।  বিএনপিকে মিডিয়া নির্ভর রাজনৈতিক সংগঠন অভিহিত করে তথ্যপ্রতিমন্ত্রী বলেন, ‘তারা ভোটের দিন নাটক রচনায় পটু। আর পল্টনে বসে মিডিয়ার সামনে কান্নাকাটি, ভোট বর্জন করলেও এজেন্ট খুঁজে পায় না। এজেন্টরা যায় সিলেট, কক্সবাজার, থাইল্যান্ড ও মালেশিয়া  ঘুরতে। কেন ঘুরতে যায়, বুঝতে হবে। এই হচ্ছে বিএনপি।

ডা: মুরাদ বলেন, বিএনপি জানিয়েছে যে, আওয়ামী লীগ সরকারের অধীনে তারা কোন নির্বাচনে যাবে না। নির্বাচন কোন সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে যায়। তত্ত্বাবধায়ক সরকারের সেই স্বপ্ন দেখে আর লাভ নাই। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মিথ্যা স্বপ্ন দেখে কোন লাভ হবে না।

প্রতিমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ বদলে গেছে। বাংলাদেশ এখন সমৃদ্ধির পথে এগিয়ে চলছে গতিময়তার সাথে। খাদ্যের কোনো সংকট নেই বরং খাদ্য রপ্তানীকারক দেশ হিসেবে বিশ্বে পরিচিত পাচ্ছে বাংলাদেশ। মাথা পিছু আয় দুই হাজার ডলারের ওপরে। এটিই হলো বদলে যাওয়া বাংলাদেশ। এ বদলে যাওয়া কোন জাদুর কারণে হয়নি। এ বদলে যাওয়া হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের কারণে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button