Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দেশবাংলানির্বাচনবাংলাদেশ

সোমবার অনুষ্ঠিত হবে দেশের ১৬০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন

সারাদেশে ১৬০টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে কাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দুপুরের পর থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনকে ঘিরে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করেছে। তবে ভোটের আগেই বাগেরহাট,চট্টগ্রাম ও খুলনায় ৪৩টি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সরঞ্জাম

এর মধ্যে বাগেরহাটে ৬৬টি ইউপির মধ্যে ৩৮টিতে আওয়ামী লীগের প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। বাকি ২৮ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী দলেরই বিদ্রোহী প্রার্থীরা। আগামীকাল যেসব জেলায় ইউপি নির্বাচন হবে এর মধ্যে খুলনায় ৩৪টি, বাগেরহাটে ৬৬টি, সাতক্ষীরায় ২১টি, নোয়াখালীতে ১৩টি, চট্টগ্রামে ১২টি এবং কক্সবাজারে ১৪টি ইউনিয়ন রয়েছে। বাগেরহাটের বাইরে চট্টগ্রামের সন্দ্বীপে ৪টি এবং খুলনার ১টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদিকে, চট্টগ্রামে বোয়ালখালী, নোয়াখালীর হাতিয়া, সুবর্নচর ও কবিরহাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল। অন্যদিকে, কাল বাগেরহাটে ৬৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে বিএনপিসহ অন্যান্য দলগুলো এই নির্বাচনে অংশ নিলেও আওয়ামী লীগের প্রার্থীদের বিপক্ষে দলটি বিদ্রোহীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দিতা করায় সহিংসতার আশংকায় জেলার ৯টি উপজেলার ৬৫টি ইউনিয়নের ৫৯৯টি কেন্দ্রের সবকটিকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button