Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষাসরকার

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ শিক্ষামন্ত্রীর

স্কুল-কলেজে এখন পর্যন্ত করোনা সংক্রমণের কোন শংকা নেই জানিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সকালে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজে কোভিড পরিস্থিতি পরিদর্শনে শেষে তিনি একথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে ২৭ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে সকালে রাজধানীর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

এ সময় শিক্ষক-শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থায় সন্তোষ জানালেও অভিভাবকদের আরও  সচেতন হওয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয় খোলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান,সব শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হলেই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নেবে কতৃপক্ষ।

কোন শিক্ষার্থী বাকি থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রকে টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করে তাদের টিকার আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button