
শিক্ষার্থীদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলাই নতুন শিক্ষাক্রমের লক্ষ্য বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সকালে, শিক্ষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, শুধু পরীক্ষা আর সনদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে মূল্যায়নের পদ্ধতি বদলে ফেলা হচ্ছে।
শিক্ষা দিবস উপলক্ষে, সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনা সভায় যোগদেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসময় তিনি বলেন, শিক্ষিত হওয়ার পরও দেশে দক্ষ জনশক্তির অভাব থেকে যায় ফলে, তবে নতুন এই শিক্ষাক্রমের মধ্য দিয়ে সকল শিক্ষার্থীই নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবে।
বর্তমান শিক্ষাব্যবস্থা শুধু পরীক্ষা আর সনদের মধ্যেই আটকে গেছে উল্লেখ করে এসময় তিনি বলেন, মূল্যায়নের পদ্ধতি বদলে ফেলা হচ্ছে যাতে করে পড়াশোনার ক্ষেত্রে চাপ কমে আনন্দ ফিরে আসে।
অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে, মেধাসম্পন্ন শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে, দক্ষ শিক্ষক নিয়োগের আহবান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বর্তমান সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
বাংলাটিভি/শহীদ



