Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় আরও ৫১ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১০৯ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬২ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জনে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার ৫১, মঙ্গলবার ৩৫, সোমবার ৪১, রোববার ৫১, শনিবার ৪৮ এবং শুক্রবার ৩৮ জনের মৃত্যু হয়।২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন।

গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ১৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩১ হাজার ১৪৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৩ লাখ ৬৩ হাজার ৬০৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৩ শতাংশ।

 ২৪ ঘণ্টায় যে ৫১ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ২৫ জন এবং পুরুষ ২৬ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ২৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে ৮ জন মারা গেছেন। রাজশাহীতে ৪, খুলনায় ৬, বরিশালে ৩, রংপুরে ১ জন মারা গেছেন।

 বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button