Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিজাতীয় পার্টি

স্বাস্থ্যখাত নিয়ে সংসদে স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা

চিকিৎসকসহ পেশাজীবীদের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ। বুধবার সংসদে মেডিকেল কলেজেস গভার্নিং বডিস রিপিল বিল ২০২১ বাছাই কমিটিতে পাঠানো ও বিলটির ওপর সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনাকালে প্রশ্ন তোলেন জাতীয় পার্টির এই সংসদ সদস্য।

বিএনপি করে গিয়েছিল ড্যাব, আওয়ামী লীগ এসে করেছে স্বাচিপ। সেক্ষেত্রে আমরা কী কারণে বসে থাকছি? এই আইনের মধ্যে যদি উনি আনতো যে ডাক্তাররা এবং বৈজ্ঞানিকরা রাজনীতি করতে পারবে না তাহলে খুব খুশি হতাম বলে সংসদকে জানান কাজী ফিরোজ রশীদ। এসময় তিনি আরো বলেন, কিন্তু সেটা আনা হয়নি।

ডাক্তাররা যদি এদেশে রাজনীতি করে তাহলে আমরা কী করবো? আমাদের কাজটা কী? ওনারা চলে আসুক রাজনীতি করতে। যারা ভালো ছাত্র তারা ডাক্তারি পড়ে, কিন্তু তারা যদি রাজনীতি করে তাহলে আমরা সেবা বঞ্চিত হচ্ছি।

এদিকে সংসদে বিএনপি দলীয় আরেক সদস্য হারুন অর রশীদ বলেন, দেশের পঞ্চাশ বছর অতিক্রম করেছি আমরা। তারপরও বর্তমানে স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশা। আমরা এখনও পর্যন্ত সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালের মধ্যে কোনো পার্থক্য করতে পারিনি মন্তব্য করে তিনি আরো বলেন যারা আজকে সরকারি হাসপাতালে কর্মরত তারাই আজকে বেসরকারি হাসপাতালের ব্যবসা করছে।

দেশে এতগুলো বেসরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা হয়েছে, এগুলো মানসম্মত? এমন প্রশ্ন করে বিএনপির এই সংসদ সদস্য বলেন আজকে বেসরকারি মেডিকেল কলেজ থেকে যারা শিক্ষা অর্জন করছে তারা কজন বিসিএসে টিকছে? ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে যে অনিয়ম-দুর্নীতি হয়েছে এই ব্যাপারে কী ব্যবস্থা নিয়েছেন?

যে সব ছাত্ররা, অভিভাবকরা অনিয়ম করে সেখানে ভর্তি হয়েছে; যারা চিকিৎসাবিজ্ঞানে জ্ঞান অর্জন করবে, সে ব্যাপারে সরকার বলেছিল এখানে কোনো অনিয়ম হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে সিআইডি রিপোর্ট দিচ্ছে এখানে লাগাতার ৭ বছর অনিয়ম-দুর্নীতি হয়েছে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button