Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলা

বাহারি রঙ্গের তরমুজ চাষে সফলতা পেয়েছেন খুলনার এক কৃষক

খুলনার রূপসায় স্থানীয় কৃষি দপ্তরের পরামর্শে,অফসিজনে ঘেড়ের আইলে বাহারি রঙ্গের তরমুজ চাষে সফলতা পেয়েছেন, কৃষক লিটন শিকদার। ইতোমধ্যে শিকদার ১৫ মন তরমুজ বিক্রি করেছেন। সিজন শেষে আরো প্রায় ২শ মন তরমুজ বিক্রির আশা করছেন তিনি। তার এ সফলতায় উদ্বুদ্ধ হচ্ছেন অন্য কৃষকরাও।

খুলনার রূপসা উপজেলার নতুনদিয়া গ্রামের কৃষক লিটন শিকদার দীর্ঘদিন ধরে বিভিন্ন ফসল চাষাবাদ করে আসলেও তেমন সফলতা পাচ্ছিলেন না। পরে রূপসা উপজেলা কৃষি অফিসের পরামর্শে সাড়ে তিন বিঘা জমিতে মাত্র ১৫ হাজার টাকা ব্যয়ে ঘেরের আইলে অফসিজনের বাহারি রঙ্গের তরমুজ চাষ শুরু করেন তিনি।

বর্তমানে ঘেরের মাচায় শত শত বাহারি রঙ্গের তরমুজ শোভা পাচ্ছে। মৌসুম শেষে তরমুজ বিক্রি করে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা আয় হবে বলে আশা তার।পাশাপাশি পরবর্তীতে আরো বড় পরিসরে তরমুজ চাষের স্বপ্ন দেখছেন তিনি। তার এ সফলতা দেখে স্থানীয় কৃষকরাও তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন।

তরমুজ চাষে আগ্রহীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন,এ কৃষি কর্মকর্তা।বর্তমানে রূপসা উপজেলার ২ হেক্টর জমিতে প্রায় ৩০ জন কৃষক মৌসুম ছাড়া তরমুজ চাষ শুরু করেছেন। সরকারিভাবে সহায়তা পেলে পরবর্তীতে এর বিস্তৃতি আরো সম্প্রসারিত হবে বলে জানান সংশ্লিষ্টরা।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button