Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

বিশ্বকাপের পরপরই বাংলাদেশে আসবে পাকিস্তান

বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী, এই সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্ব শুরু করবে লাল-সবুজ জার্সিধারীরা।

এর আগে ২০১৫ সালে সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। এরপর আর বাংলাদেশে আসা হয়নি তাদের।

এই সফরে বাংলাদেশের সাথে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে পাকিস্তান ক্রিকেট দল। বুধবার বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচের সূচি চূড়ান্ত করেছে বিসিবি। এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় সম্প্রতি শেষ হওয়া ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ গুলোতে যেভাবে কোভিড প্রটোকল মেনে অনুষ্ঠিত হয়েছিলো সে নিয়মেই পাকিস্তান সিরিজও অনুষ্ঠিত হবে।

মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি আগামী ১৯ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২২ নভেম্বর এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button