Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিদেশবাংলা

পাবনায় এবার পাটের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

পাবনায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে।আর রেকর্ড পরিমান পাটের উৎপাদনে এবং স্থানীয় বাজারে ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে।চলতি মৌসুমে পাটের উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে মনে মনে করছে,জেলা কৃষি বিভাগ।

চলতি মৌসুমে পাবনার বিভিন্ন জলাশয়ে পাট কাটা,জাগ দেয়া ও পাটকাঠি থেকে পাট ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।অাবহাওয়া অনুকুলে থাকায় অন্য বছরের তুলনায় এবার পাটের ফলন বেশি হওয়ায়,কৃষকের মুখে হাঁসি ফুটেছে।

এবার হাট বাজরে পাটের চাহিদাও ছিল ব্যাপক।গত বছর প্রতিমন পাট দেড় থেকে  দুই হাজর টাকা দরে বিক্রি হলেও, এবার দর আড়াই থেকে তিন হাজার টাকা।

জেলা কৃষি বিভাগ জানায়,চলতি মৌসুমে জেলায় ৪৪ হাজার হেক্টর জমিতে এক লাখ ৮০ হাজার মেট্রিকটন পাট উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে।আবাদ হয়েছে লক্ষমাত্রার চেয়ে অনেক বেশি।উৎপাদন এবার ২ লাখ টন ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

পাটের ন্যায্য মূল্য পেলে আগামিতে আবাদ আরও বাড়বে বলে মনে করছেন সংস্লষ্টিরা।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button