Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশশিক্ষা

প্রস্তুত দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলো

মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামীকাল রোববার (১২ সেপ্টেম্বর) খুলছে স্কুল-কলেজ। ফলে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে পাঠদান কার্যক্রমে প্রস্তুত রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও।

সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব রক্ষায় একাধিক প্রবেশ পথ ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া হয়েছে পদক্ষেপ। এ বিষয়ে মনিটর করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রস্তুতি দেখে সন্তুষ্ট শিক্ষার্থী ও অভিভাবকরাও।

দীর্ঘদিন পর খুলছে স্কুল-কলেজ। তাই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি ও নানা নিদের্শনা বাস্তবায়নে ব্যস্ত রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের রক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়েছে নানা পদক্ষেপ।

এদিকে শিক্ষামন্ত্রী বলেছেন, ফের করোনা সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। কোনো শিক্ষার্থী বা তার পরিবারের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে বা উপসর্গ থাকলে তাদেরকে বিদ্যালয়ে না পাঠানোরও অনুরোধ জানান তিনি। পরে শিক্ষামন্ত্রী জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদান করেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button